বিগত ৮/১০/২০২৩ রবিবার হালিসহর আসাম-বঙ্গীয় সারস্বত মঠে "দ্বিদিবসীয় আবাসীয় সর্বভারতীয় নিগমানন্দ যুব প্রশিক্ষণ শিবির" উপলক্ষ্যে বাংলা, ঝাড়খণ্ড ও উড়িষ্যার অংশগ্রহণকারী ৩১০ জন সেবা অন্তপ্রাণ যুবসদস্য ৫ টি দলে (ব্যাস, বশিষ্ঠ, পরাশর, জৈমিনি, দধীচি) বিভাজিত হয়ে একযোগে একই সময়ে (সকাল ৯টা থেকে ১০টার মধ্যে) ৫টি ভিন্ন স্থানে নিগমানন্দ মিশনের আয়োজিত ৫টি সেবাকার্য সংঘটিত করেন।
(১) "ব্যাস" দলপ্রমুখ শ্রীঅমলকুমার ভূঁইয়া-এর নেতৃত্বে পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের যুবসদস্যগণ কর্তৃক রামপ্রসাদভিটা মন্দিরে ৬২ জন দুঃস্থ ব্যক্তিকে একটি করে মশারি ও একটি করে বিস্কুট প্যাকেট দিয়ে শিবজ্ঞানে সেবাপূজা করা হয়। উক্ত সেবাকাজে উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে শ্রীভাস্কর চক্রবর্তী প্রমুখ।
(২) "বশিষ্ঠ" দলপ্রমুখ শ্রীনারায়ণচন্দ্র রাউত-এর নেতৃত্বে দক্ষিণ ২৪ পরগণা ও মুর্শিদাবাদ জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের যুবসদস্যগণ কর্তৃক রুদ্রভৈরবীতলায় ৬০ জন দুঃস্থ ব্যক্তিকে একটি করে মশারি এবং একটি করে বিস্কুট প্যাকেট দিয়ে শিবজ্ঞানে সেবাপূজা করা হয়। উক্ত সেবাকাজে উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে শ্রীসুবীরকুমার পাল প্রমুখ।
(৩) "পরাশর" দলপ্রমুখ শ্রীকানাই গরাই-এর নেতৃত্বে সরাইকেলা (ঝাড়খণ্ড), পাকুড় (ঝাড়খণ্ড), বাঁকুড়া ও পুরুলিয়া জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের যুবসদস্যগণ কর্তৃক আসাম-বঙ্গীয় সারস্বত মঠে ৩৫ জন দুঃস্থ ব্যক্তিকে একটি করে স্টিলের হাঁটার লাঠি এবং একটি করে বিস্কুট প্যাকেট দিয়ে শিবজ্ঞানে সেবাপূজা করা হয়। উক্ত সেবাকাজে উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে সর্বশ্রী প্রণবেশচৈতন্য ব্রহ্মচারী, সুধাচৈতন্য ব্রহ্মচারী, অভিজিৎ সেনগুপ্ত, রাজকুমার পণ্ডা, ক্ষিতীষ বেজ প্রমুখ।
(৪) "জৈমিনি" দলপ্রমুখ শ্রীদীপক কুইলার নেতৃত্বে উত্তর ২৪ পরগণা, নদীয়া, ঝাড়গ্রাম ও হুগলী জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের যুবসদস্যগণ কর্তৃক রামপ্রসাদ স্নানের ঘাটে ৬৫ জন দুঃস্থ ব্যক্তিকে একটি করে শাড়ী/ধুতি এবং একটি করে বিস্কুট প্যাকেট দিয়ে শিবজ্ঞানে সেবাপূজা করা হয়। উক্ত সেবাকাজে উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে সর্বশ্রী মৃণালমোহন মাহাতো, পার্থসারথি মুখার্জী, মিনু সিং প্রমুখ।
(৫) "দধীচি" দলপ্রমুখ শ্রীশৈবাল প্রধান-এর নেতৃত্বে পশ্চিম মেদিনীপুর, কলকাতা, ভদ্রক (উড়িষ্যা) ও হাওড়া জেলা নিগমানন্দ যুব সঙ্ঘের যুবসদস্যগণ কর্তৃক চৈতন্যডোবা মন্দিরে ৬১ জন দুঃস্থ ব্যক্তিকে একটি করে মশারি এবং একটি করে বিস্কুট প্যাকেট দিয়ে শিবজ্ঞানে সেবাপূজা করা হয়। উক্ত সেবাকাজে উপস্থিত ছিলেন নিগমানন্দ মিশনের পক্ষে শ্রীমাণিকলাল দিন্দা প্রমুখ।
এই ৫ টি স্থানে সেবাকার্যের ব্যবস্থা ও সহযোগিতা করেছেন স্থানীয় শহীদনগর মহিলা সারস্বত সঙ্ঘ, হালিসহর সারস্বত সঙ্ঘ, দত্তপাড়া জয়গুরু সারস্বত সঙ্ঘ, চড়কতলা সারস্বত সঙ্ঘ প্রভৃতির সঙ্ঘসেবীবৃন্দ।